PRESS RELEASE: সবুজ মেরুনে অ্যামে রানওয়াড়ে

সবুজ মেরুনে অ্যামে রানওয়াড়ে


চোট পেয়ে পুরো মরসুমের জন্য ছিটকে যাওয়া আশিস রাইয়ের জায়গায় মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিচ্ছেন আমে রানওয়াড়ে। তার সঙ্গে সবুজ মেরুনের চুক্তি ২০২৫-২০২৬ মরসুমের শেষ পর্যন্ত। মহারাষ্ট্রের ফুটবলার আমে রানওয়াড়ে মূলত রাইট ব্যাক। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার যোগ দেওয়ায় সের্জিও লোবেরার দলের রক্ষনে শক্তি বাড়ল। সের্জিওর কোচিংয়ে এর আগে মুম্বই সিটি এবং ওড়িশায় খেলেছেন আমে। মুম্বই সিটিএফসি-র শিল্ড চ্যাম্পিয়ন দলেও ছিলেন তিনি। আগামীকাল সোমবার থেকেই দিমিত্রি পেত্রাতোস,  জেমি ম্যাকলারেন, আলবার্তো রড্রিগেজ, টম অলড্রেডদের সঙ্গে অনুশীলনে নেমে পড়বেন আমে রানওয়াড়ে। 

আইএসএল সূচি প্রকাশের সঙ্গে সঙ্গেই ১৪ ফেব্রুয়ারি মোহনবাগান সুপার জায়ান্ট বনাম কেরালা ব্লাস্টার্সের  অনলাইন টিকিট বিক্রি শুরু হচ্ছে। রবিবার রাত থেকেই তা পাবেন সবুজ মেরুন সমর্থকরা।


Follow MBFT on TwitterFacebookInstagramYoutube, TelegramWhatsapp & Google News to stay updated with all the Mohun Bagan & Indian Football related News & Updates. Jai Hind Jai Bharat! Joy Mohun Bagan!

Previous Post Next Post