আইএফএ শিল্ডের জন্য ৩৫ জনের দল মোহনবাগানের, দলে Sahajid Gazi ও Sandeep Malik



আইএফএ শিল্ডের জন্য ৩৫ জনের দল রেজিস্টার করল মোহনবাগান। গতবারের চ্যাম্পিয়নরা এবারও খেতাব ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামবে।

৩৫ জনের দলে রয়েছেন ৩ জন গোলকিপার, ১২ জন ডিফেন্ডার, ১৫ জন মিডফিল্ডার এবং ৫ জন ফরোয়ার্ড। তরুণদের মধ্যে উল্লেখযোগ্য Shahzid Gazi ও Sandeep Malik।

National Duty-তে ৬ গুরুত্বপূর্ণ ফুটবলার

তবে শুরু থেকেই পুরো দলকে পাবেন না কোচ Panos। National Duty-তে থাকায় Apuia, Manvir Singh, Anirudh Thapa, Tekcham Abhishek Singh, Mehtab Singh এবং Sahal Abdul Samad-কে শুরুতে পাওয়া যাবে না।

ফলে এই ফুটবলারদের অনুপস্থিতিতে প্রথম দিকের ম্যাচগুলির জন্য আলাদা পরিকল্পনা করতে হবে Panos-কে। বিশেষ করে মাঝমাঠ ও রক্ষণে দেখা যেতে পারে নতুন কম্বিনেশন।

তবে এই ছয় ফুটবলারকেই দলে রেজিস্টার করা হয়েছে। কারণ আন্তর্জাতিক সূচি অনুযায়ী পরিস্থিতি বদলালে ফাইনালের সময় তাঁদের পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই তাঁদের নাম রেজিস্ট্রেশন থেকে বাদ দেওয়া হয়নি।

মোহনবাগানের সম্পূর্ণ ৩৫ জন

Goalkeepers:
Vishal Kaith, Syed Zahid Hussain Bukhari, Priyansh Dubey

Defenders:
Rahul Bheke, Subhasish Bose, Asish Rai, Robilal Mandi, Alex Saji, Mehtab Singh, Raj Basfore, Umer Muhthar K P, Tekcham Abhishek Singh, Thangjam Roshan Singh, Sahajid Gazi, Alberto Rodriguez Martin

Midfielders:
Manvir Singh, Lallianzuala Chhangte, Anirudh Thapa, Deepak Tangri, Abhishek Dhananjay Suryavanshi, Apuia, Tanmoy Ghosh, Liston Colaco, Sahal Abdul Samad, Sandeep Malik, Bivan Jyoti Laskar, Sayan Banerjee, Dejan Drazic, Miguel Ferreira Damascono, Samir Zeljkovic, Rohit Singh Yendrembam

Forwards:
Kiyan Nassiri Giri, Suhail Ahmad Bhat, Jamie Maclaren, Lee Harry Erwin

তরুণদের সামনে সুযোগ

National Duty-তে একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলার থাকায় Sahajid Gazi, Sandeep Malik, Bivan Jyoti Laskar এবং Sayan Banerjee-র মতো তরুণদের সামনে নিজেদের প্রমাণ করার সুযোগ রয়েছে।

এখন দেখার, সীমিত বিকল্প নিয়ে প্রথম দিকের ম্যাচগুলিতে Panos কীভাবে দল সাজান এবং চ্যাম্পিয়ন মোহনবাগান কীভাবে শিল্ড ধরে রাখার অভিযান শুরু করে।
Co-founder and Head of YouTube at MBFT. A Computer Engineering graduate and content specialist dedicated to bringing the best of Indian football and sports coverage to the fans.

Follow MBFT on Twitter, Facebook, Instagram, Youtube, Telegram, Whatsapp & Google News to stay updated with all the Mohun Bagan & Indian Football related News & Updates. Jai Hind Jai Bharat! Joy Mohun Bagan!

Previous Post Next Post