সবে শেষ হয়েছে ভারতীয় ফুটবলের একটি অদ্ভুত মরশুম। ২০২৫এর শুরুতে RFDL জেতায় সমর্থকদের আশা ছিলো দেগী কার্দোজো তার রিজার্ভ দলকে নিয়ে ভালো কিছু করবেন কলকাতা লীগে। কিন্তু, বাস্তবে ঘরোয়া লীগে মুখ থুবড়ে পড়েছিলো মোহনবাগান। ২০২৬এর RFDL অভিজ্ঞতা'ও সুখকর হয়নি বাগান শিবিরের।
তাই নতুন মরশুমে কলকাতা লীগের আগে রিজার্ভ দলকে ঢেলে সাজাচ্ছে মোহনবাগান। সিনিয়র দলে সের্জিও লোবেরার মতোই যুবদলে দেগী'র চুক্তি শেষ হচ্ছে মে মাসে। সূত্র মারফত খবর, দেগী কে আর যুবদলের হেড কোচ হিসেবে দেখছে না বাগান শিবির। অতীতে দলকে কলকাতা লীগে কোচিং করানো বাস্তব রায় এই মুহূর্তে ম্যানেজমেন্টের প্রথম পছন্দ। দেগী কে বাস্তব রায়ের সহকারী হওয়ার ও অন্যান্য যুবদলের দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হতে পারে, তবে সে প্রস্তাব এলে দেগী তাতে রাজি হবেন কিনা তা সময়ই বলবে।
ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া মারফত শোনা যাচ্ছে, কলকাতা ফুটবল লিগের জন্য নীলাঞ্জন গুহকে সহকারী হিসেবে যোগদান করতে চলেছেন নীলাঞ্জন দাস, যার অতীতে মোহামেডানের এবং বিধাননগর একাডেমিতে কোচ হিসাবে দায়িত্ব পালন করার বিপুল অভিজ্ঞতা রয়েছে।
এবারে কলকাতা লীগে ভূমিপুত্র নিয়মে যাতে সমস্যায় পড়তে না হয়, তাই মাথায় রেখেই কলকাতা লীগের জন্য একাধিক হাই প্রোফাইল প্লেয়ারকে চূড়ান্ত করার পথে মোহনবাগান। ইতিমধ্যেই প্রথম দলে খেলার জন্য দীপ্রভাত, দীপ্পেন্দু, সন্দীপ, কিয়ানরা থাকছেন মোহনবাগানে। মোহনবাগান ইতিমধ্যেই সই করিয়েছে সায়ন ব্যানার্জি কে। এছাড়াও দলে ফিরেছেন রাজ বাসফোর।
প্রসঙ্গত ২ দিন আগে আমরা পডকাস্টে বলেছিলাম জেসিন টিকে'র সাথেও কথা বলছে মোহনবাগান। জেসিন ছাড়াও মোহনবাগানের তালিকায় আছেন সাহিল হরিজন।
মোহনবাগান এক বছরের চুক্তিতে চলে নিয়েছে ২৭ বছর বয়সী মিডফিল্ডার তন্ময় ঘোষ কেও, যাকে নিয়ে নিজের দলের বেঞ্চ শক্তিশালী করতে মরিয়া ছিলেন বাস্তব। তবে শিবম, মিঙ্গমার মত কিছু প্লেয়ার কে দল ছাড়া হতেও হতে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই MBFT আপনাদের জানিয়েছিলো মোহনবাগান দুইজন হাই প্রোফাইল ভারতীয় সহকারী কোচের সাথে কথা বলছে, যারা এলে বাগানের যুব দল গুলিও থাকবে তাদের তত্ত্বাবধানে। ‘আজকাল পত্রিকা’ মারফত জানানো হয়েছে ইয়ামি ইস্টবেঙ্গলের বিনো জর্জ কে দলে নিতে আগ্রহী মোহনবাগান। তবে আমরা MBFTর সূত্র মারফত জানাতে পারি, বিনো মোহনবাগানের কাছে তৃতীয় পছন্দ। মোহনবাগানের প্রথম পছন্দ এমন একজন, যিনি ইতিমধ্যেই এক অন্য ISL দলে যথেষ্ট ভালো কাজ করেছেন এবং দ্বিতীয় জনের যুব খেলোয়াড়দের নিয়ে সাফল্য ঈর্ষণীয়। বাগান ম্যানেজমেন্ট তাদের আনতে না পারলেই হয়তো তৃতীয় পছন্দের দিকে যাবে।
সাহিল হরিজন ছাড়াও মোহনবাগানের নজরে আছেন নর্থ ইস্ট ইউনাইটেড যুবদলের এক উদীয়মান স্ট্রাইকার।
আগামী সপ্তাহেই মোহনবাগান মাঠে অনুশীলন শুরু করবে দল। বলাই যায়, এবারে কলকাতা লীগে ভালো করতে মরিয়া মোহনবাগান।
Follow MBFT on Twitter, Facebook, Instagram, Youtube, Telegram, Whatsapp & Google News to stay updated with all the Mohun Bagan & Indian Football related News & Updates. Jai Hind Jai Bharat! Joy Mohun Bagan!
